পর্তুগালের বয়সভিত্তিক দলে রোনালদোর ছেলে

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:

বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।

১৪ বছর বয়সী ডস সান্তোস এখন সৌদি আরবের ক্লাব আল-নাসরের যুব দলে খেলছেন। যে ক্লাবটির সিনিয়র দলে খেলছেন রোনালদো। এর আগে রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের যুব দলে খেলেছেন সান্তোস।

পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল ক্রোয়েশিয়ায় ভ্লাতকো মার্কোভিচ যুব টুর্নামেন্টের সপ্তম সংস্করণে অংশ নেবে। আগামী ১৩ থেকে ১৮ মে হবে এ টুর্নামেন্টে। টুর্নামেন্টে রোনালদো জুনিয়রের দল খেলবে জাপান, গ্রিস ও ইংল্যান্ডের বিপক্ষে। ১৩ মে জাপানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল। ১৪ মে গ্রিস ও ১৬ মে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।

Manual7 Ad Code

পর্তুগালের বয়সভিত্তিক দলে ছেলে সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত রোনালদো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমার জন্য গর্বিত, ছেলে।’ পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো আগে একবার বলেছিলেন একদিন ছেলের সঙ্গে একই দলে খেলার সম্ভাবনা নিয়ে, ‘আমি এটা চাই, চাই। এটা এমন কিছু না, যা আমাকে রাতে ঘুমাতে দেয় না, কিন্তু আমি এটা চাই। দেখা যাক কী হয়। এটা আমার চেয়ে তার হাতে বেশি।’

Manual5 Ad Code

পারিবারিক সম্পর্ক ও বসবাসের নিয়ম অনুযায়ী, ক্রিস্টিয়ানো জুনিয়র পাঁচটি দেশের হয়ে খেলার সুযোগ রয়েছে—পর্তুগাল, যুক্তরাষ্ট্র, স্পেন, ইংল্যান্ড ও কেপ ভার্দে। আপাতত বাবার পথেই হাঁটছেন সান্তোস, প্রতিনিধিত্ব করছেন পর্তুগালের।

Manual3 Ad Code

ডেস্ক: আর

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code