রেকর্ড ডাকছে মেসিকে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসিকে আজ কীভাবে আটকানো যায়, তার ছক কষছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। মেসিকে পাস দেওয়া যাবে না, জায়গা তৈরি করে সামনে এগিয়ে যাওয়ার পথেও কাঁটা বিছিয়ে দিতে রণকৌশল সাজাচ্ছে তারা। এমন কঠিন পরিস্থিতিতে ৩৫ বছর বয়সী তারকা কী করতে পারেন, সেটাই দেখার। তবে অতীত রেকর্ড বলছে, ম্যাচের অধিকাংশ সময়ে তাকে সবসময় আটকে রাখা কঠিন। মেসি-ম্যাজিকে ফাঁকগলে ঠিকই বল বের করে নিয়ে লক্ষ্যভেদ করতে তিনি সিদ্ধহস্ত। সে কারণেই তাকে বলা হয় ভিনগ্রহের ফুটবলার!

Manual7 Ad Code

নিজে না পারলে তখন সতীর্থকে দিয়ে উৎসবের উপলক্ষ তৈরি করেন। সব মিলে তিনি আর্জেন্টাইন খুদে জাদুকর। কঠিন এই ম্যাচে আজ আবার রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে তাকে। আজ গোল করতে পারলেই সাতবারের ব্যালন ডি’অর জয়ী হবেন নতুন রেকর্ডের মালিক।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code