শুরুর ধাক্কা সামলে লঙ্কানদের চ্যালেঞ্জ জানাল ডাচরা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ক্রীড়া ডেস্ক: এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডস একটি জয় পেলেও শ্রীলঙ্কা এখনো জয়ের মুখ দেখেনি।লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে আজ ডাচদের শুরুতে ভালোমতোই চেপে ধরেছিল লঙ্কানরা। শুরুর ধাক্বা ডাচরা পরে সামলে উঠেছে দারুণভাবে। লঙ্কানদের ২৬৩ রানের লক্ষ্য দিয়েছে নেদারল্যান্ডস।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ডাচ দুই ওপেনার বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও’ডাউড শুরু থেকেই সংগ্রাম করতে থাকেন।দলীয় ৭ রানেই ভেঙে গেছে ডাচদের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের চতুর্থ বলে কাসুন রাজিথার বলে এলবিডব্লু হয়ে ড্রেসিংরুমে ফিরে যান বিক্রমজিৎ। ডাচ ওপেনার রিভিউ নিলে তা নষ্ট হয়। ১৩ বলে ১ চারে ৪ রান করেন বিক্রমজিৎ।

Manual5 Ad Code

উদ্বোধনী জুটি দ্রুত ভাঙার পর উইকেটে আসেন কলিন অ্যাকারমান। ওপেনার ও’ডাউডকে নিয়ে ইনিংস মেরামতের দায়িত্ব নেন অ্যাকারমান। দ্বিতীয় উইকেট জুটিতে ৩৮ বলে ৪১ রান যোগ করেছেন ও’ডাউড-অ্যাকারমান। দশম ওভারের শেষ বলে ও’ডাউডকে বোল্ড করে জুটি ভাঙেন রাজিথা। ২৭ বলে ১ চার ও ১ ছক্কায় ১৬ রান করেন ও’ডাউড। খুব দ্রুত অ্যাকারমানকেও ফিরিয়েছেন রাজিথা। ১২তম ওভারের শেষ বলে রাজিথাকে কাট করতে গিয়ে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের তালুবন্দী হয়েছেন অ্যাকারমান। ৩১ বলে ৫ চারে ২৯ রান করেন অ্যাকারমান।

ও’ডাউড, অ্যাকারমানের দ্রুত বিদায়ে নেদারল্যান্ডসের স্কোর দাঁড়ায় ১২ ওভারে ৩ উইকেটে হারিয়ে ৫৪ রান। রাজিথার পর দ্রুত ডাচদের আরও ২ উইকেট তুলে নিয়েছেন দিলশান মাদুশঙ্ক। যেখানে ১৭তম ওভারের পঞ্চম বলে মাদুশঙ্ককে আপার কাট খেলতে যান বাস ডি লিড। ডিপ থার্ড ম্যানে ডাইভ দিয়ে অসাধারণ ক্যাচ ধরেছেন কুশল পেরেরা। ২১ বল খেলে ডি লিড করেন ৬ রান। এরপর ১৯তম ওভারের চতুর্থ বলে তেজা নিদামানুরুকে এলবিডব্লু করেন মাদুশঙ্ক। ডাচদের স্কোর দাঁড়ায় ১৮.৪ ওভারে ৫ উইকেটে ৭১ রান।

Manual1 Ad Code

নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সঙ্গে সঙ্গে রানের গতিও ধীর হতে থাকে নেদারল্যান্ডসের। অর্ধেক উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে না উঠতেই নেদারল্যান্ডস হারায় তাদের অধিনায়ক এডওয়ার্ডসের উইকেট। ২২তম ওভারের দ্বিতীয় বলে এডওয়ার্ডসকে বোল্ড করেন মাহিশ তিকশানা। ডাচ অধিনায়ক ১৬ বলে করেন ১৬ রান। নেদারল্যান্ডসের তাতে স্কোর দাঁড়ায় ২১.২ ওভারে ৬ উইকেটে ৯১ রান। ধুকতে থাকা ডাচদের ইনিংসের হাল ধরেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ফন বিক। লঙ্কান বোলারদের ওপর পাল্টা আক্রমণে যান এই দুই ডাচ ব্যাটার। পাশাপাশি লঙ্কান ফিল্ডাররাও ক্যাচ মিস, মিস ফিল্ডিংয়ের মহড়া দিতে থাকেন। এরই মধ্যে এঙ্গেলব্রেখট ৬৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন।

Manual1 Ad Code

এঙ্গেলব্রেখটের মতো ফন বিকও ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি পেয়েছেন। সপ্তম উইকেটে ১৪৩ বলে ১৩০ রানের জুটি গড়তে অবদান রাখেন ফন বিক ও এঙ্গেলব্রেখট। ৪৬তম ওভারের প্রথম বলে এঙ্গেলব্রেখটকে বোল্ড করে জুটি ভাঙেন মাদুশঙ্ক। ৮২ বলে ৪ চার ও ১ ছক্কায় ৭০ রানের ইনিংস খেলেন এঙ্গেলব্রেখট। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২৬২ রানে অলআউট হয়ে যায় ডাচরা। এঙ্গেলব্রেখটের পর দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করেছেন ফন বিক। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি করে উইকেট নিয়েছেন রাজিথা ও মাদুশঙ্ক।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code