রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের জয়

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে আল নাসর জয় পেয়েছে। সৌদি প্রো লিগে আল তাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ তারকা। ফুটবলের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৬৪তম হ্যাটট্রিক করেছেন তিনি।

Manual5 Ad Code

আর রোনালদোর হ্যাটট্রিকে আল তাইকে গোল বন্যায় ভাসিয়ে ৫-১ এ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। এই জয়ে আল নাসরের পয়েন্ট হলো ৫৯। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৭১।

খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আল নাসর। ২০ মিনিটে দলকে এগিয়ে নেন ওটাভিও। দুই মিনিট পর আল তাইয়ের হয়ে সমতা ফেরান ভার্জিল মিসিডজান। ৩৬ মিনিটে লালকার্ড দেখলে দশজনে পরিণত হয় আল তাইয়ে।

Manual1 Ad Code

সুযোগটা কাজে লাগিয়ে বিরতির আগেই আবার ম্যাচে এগিয়ে যায় আল নাসর। রোনালদো গোল উত্সবের শুরু করেন খেলার ৬৪ মিনিটে। মিনিট তিনেক পরে করেন দ্বিতীয় গোল। আর খেলার শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে করেন হ্যাটট্রিক।

Manual3 Ad Code

সৌদি প্রো লিগে ২৩ ম্যাচে রোনালদোর এটা ২৬তম গোল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code