ভবিষ্যৎ খেলোয়ারদের খেলা দেখলেন আইসিসি প্রধান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে। আজ (রবিবার) দুপুর ১টা ৫ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান। বিমানবন্দরে নেমেই বার্কলে চলে যান পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে। ওই সময় পূর্বাচলে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের বিভাগীয় পর্যায়ে কোয়ার্টার ফাইনালের খেলা দেখেন তিনি।

Manual3 Ad Code

আইসিসি প্রধানের সঙ্গে এই সময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস, মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, আকরাম খান, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনসহ বেশ কয়েকজন পরিচালক ও কর্মকর্তা। স্কুল ক্রিকেটে খুদে ক্রিকেটারদের ক্রিকেট উপভোগ করার পাশাপাশি ভবিষ্যৎ সাকিব-মাশরাফিদের সঙ্গেও ছবি তোলেন তিনি। খুদে তারকারা আইসিসি প্রধানকে ফুল দিয়ে স্বাগত জানান।

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code