লেভান্ডোভস্কির হ্যাটট্রিকে নকআউট পর্বে বায়ার্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্কঃ বেনিফিকাকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠে গেছে বায়ার্ন মিউনিখ। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে গ্রুপ পর্বের চতুর্থ রাউন্ডে বেনিফিকাকে ৫-২ গোলে হারিয়েছে জার্মান জয়ান্টরা।

Manual3 Ad Code

হ্যাটট্রিক পূর্ণ করেছেন বায়ার্ন ফরোয়ার্ড রবার্ট লেভান্ডোভস্কি। অবশ্য তার গোল আরও একটি হতে পারতো। প্রথমার্ধের যোগ করা সময়ে একটি পেনাল্টি পেয়েছিলেন। কিন্তু তিনি সেটি মিস করেন। তবুও হ্যাটট্রিকের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে ১০০টি গোলে অবদান রাখলেন এই ফরোয়ার্ড।

Manual2 Ad Code

ম্যাচের ২৬ মিনিটেই কোম্যানের সহায়তায় বায়ার্নকে এগিয়ে নেন লেভান্ডোভস্কি। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সার্জ। এবার সহায়কের ভূমিকায় লেভান্ডোভস্কি। এর ছয় মিনিট পরই একটি গোল শোধ করে বেনিফিকা। ৪৯ মিনিটে সানের গোলে ব্যবধান ৩-১ করে বায়ার্ন। ৬১ মিনিটে আবারও লেভান্ডোভস্কির গোল এবং ৮৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তার আগেই ৭৪ মিনিটে আরও একটি গোল শোধ করে বেনিফিকা। শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বায়ার্ন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code