সেমিতে আর্জেন্টিনার মার্জিত আচরণ আশা করছে ক্রোয়েশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: নেদারল্যান্ডসের সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা ভুলে যেতে চাইবে আর্জেন্টিনা। উত্তাপ ছড়ানো ম্যাচে হলুদ কার্ড বের হয়েছে ১৬টি। ছিল একটি লাল কার্ড! ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালেও একই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হোক; তা হয়তো চাইবে না আর্জেন্টিনা। ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচেরও প্রত্যাশা এমনই।

Manual5 Ad Code

ডাচদের সঙ্গে মেসিদের ম্যাচটায় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড দেখা গেছে পুরোটা সময়। উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে ঠান্ডা ও ভদ্র বলে পরিচিত খোদ মেসিকেও।
অবশ্য মেসিদের এই মেজাজ সম্পর্কে আগেই অভিজ্ঞতা হয়েছে ক্রোয়েশিয়ার। গত বিশ্বকাপে গ্রুপ পর্বে মদরিচদের কাছে হারের পর দালিচের সঙ্গে ক্ষোভে হ্যান্ডশেক করতে আগ্রহ দেখাননি তখনকার আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। তাতে বোঝাই যাচ্ছে, অতীতের মতো হয়তো এই ম্যাচও উত্তাপ ছড়াতে পারে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code