‘কোপার’ পর ‘গোল্ডেন বয়’ হলেন বেলিংহাম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: লিওনেল মেসির ৮ম ব্যালন ডি অর পাওয়ার মঞ্চে সেরা তরুণ ফুটবলার হিসেবে কোপা ট্রফি পেয়েছিলেন জুড বেলিংহাম। এবার আরো একটা পুরস্কার উঠলো তার হাতে। সেরা তরুণ ফুটবলার হিসেবে ২০২৩ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন এই ইংলিশ মিডফিল্ডার।

Manual4 Ad Code

ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ২১ বছর বা এর চেয়ে কম বয়সীদের মধ্যে সেরা ফুটবলারকে এই পুরস্কার দেয় ইতালিয়ান সংবাদপত্র তুত্তোস্পোর্ত। এ বছরের সেরা হিসেবে শুক্রবার বেলিংহামের নাম ঘোষণা করা হয়।

বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা, বার্সেলোনার আলেহান্দ্রো বাল্দে, লামিনে ইয়ামালের মতো খেলোয়াড়দের পেছনে ফেলে সেরা হন ২০ বছর বয়সী বেলিংহ্যাম।

Manual4 Ad Code

গত গ্রীষ্মের দলবদলে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে যোগ দেন তিনি। মাদ্রিদের দলটির হয়ে এখন পর্যন্ত ১৪ ম্যাচে তার গোল ১৩টি।

Manual4 Ad Code

২০১৪ সালে রাহিম স্টার্লিংয়ের পর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে পুরস্কারটি জিতলেন বেলিংহাম। গত বছর জিতেছিলেন বার্সেলোনার গাভি। এর আগে ওয়েইন রুনি, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ডের মতো তারকারা জিতেছেন ‘গোল্ডেন বয়’ পুরস্কার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code