মিরপুরে গ্রামীন ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নাদিয়া ইসলাম মিম, কুষ্টিয়া :
কুষ্টিয়ার মিরপুরে দিনব্যপি অনুষ্টিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। গ্রামীন এ খেলা দেখতে এলাকারসহ দুর দুরান্তের লোকজন ছুঁটে আসে। এক উৎসবের আমেজে, বাদ্যযন্ত্রের তালে তালে দর্শকরা উপভোগ করে এই খেলা।
রোববার (২২ নভেম্বর) দিনব্যাপি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের “বারাতালা স্পোটিং ক্লাব” এর আয়োজনে বারুইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
সকালে এ খেলার শুভ উদ্বোধন করেন দিশা সংস্থার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক তসলিম উদ্দিন খান, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ শফিকুল ইসলাম মন্টু, বারাতালা স্পোর্টিং ক্লাবের সভাপতি তুফান আলী, সাধারণ সম্পাদক মাসুম বিশ্বাস প্রমুখ।
বারাতালা স্পোর্টিং ক্লাবের সভাপতি তুফান আলী বলেন, বাংলাদেশে ইতিহাস-সংস্কৃতির অংশ হিসেবে বাঙালির রক্তে মিশে ছিল ঐতিহ্যবাহী লাঠিখেলা, যা কালের বিবর্তনে এখন প্রায় বিলুপ্তির পথে। আমরা আমাদের উদ্যোগে প্রতিবছর লাঠিখেলার আয়োজন করে থাকি। এই খেলা টিকিয়ে রাখতে আমরা চেষ্টা করে যাচ্ছি।
গ্রামীন এ লাঠি খেলায় জয়-পরাজয় মুখ্য নয়। বরং দর্শকদের বিনোদন দিতেই এমন আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী লাঠি খেলায় এবার অংশ নেয় হাজরাহাটি ও কবরবাড়ীয়া দল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code