২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তানের টি-টোয়েন্টি লড়াই

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: ওয়ানডে সিরিজ শেষ। এবার টি-টোয়েন্টির মিশনে বাংলাদেশ-আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চট্টগ্রামে হলেও দুটো টি-টোয়েন্টির ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। কুড়ি ওভারের সিরিজ সামনে রেখে বুধবার টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Manual5 Ad Code

আগামী শুক্রবার হবে প্রথম ম্যাচ। একদিনের বিরতি দিয়ে রবিবার সিরিজের শেষ টি-টোয়েন্টি। বুধবার থেকে টিকিট বিক্রি শুরু করছে বিসিবি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা কাউন্টারের মেইন গেট ও রিকাবিবাজারের সিলেট জেলা স্টেডিয়ামের মেইন গেটের কাউন্টারে পাওয়া যাবে টিকিট। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এসব কাউন্টারে টিকিট বিক্রি হবে।। এছাড়া ম্যাচের দিনও টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

এই সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা। এই পরিমাণ টাকা খরচ করলে দর্শকেরা ম্যাচ উপভোগ করতে পারবেন ওয়েস্টার্ন স্ট্যান্ড ও গ্রিন হিল এরিয়া থেকে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা। ক্লাব হাউজ থেকে খেলা দেখতে খরচ করতে হবে ৫০০ টাকা। সর্বোচ্চ দেড় হাজার টাকা ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code