আজকের রাতটাই বার্সেলোনায় মেসির শেষ রাত?

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলের হয়ে কোপা আমেরিকায় দাপিয়ে বেড়ালেও বার্সেলোনায় খেলা এখনও নিশ্চিত নয় লিওনেল মেসির। আজ বুধবার রাতের মধ্যে চুক্তি না হলে মেসিকে হয়তো আর বার্সেলোনার জার্সি গায়ে দেখা যাবে না। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। ৩০ জুনের পর বার্সেলোনার সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাবে।

Manual3 Ad Code

আজকের পর থেকে মেসি যে কোনো দলেই খেলতে পারেন। মেসির চুক্তি নিয়ে বার্সেলোনার পক্ষ থেকে এখনও কোনো কিছু জানানো হয়নি। ৩০ জুনের মধ্যে মেসির সঙ্গে চুক্তি করতে না পারলে বেশ লজ্জায় পড়তে হবে বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে। দলের আর্থিক দুরবস্থার কারণে এমনিতেই বেশ চাপে রয়েছেন তিনি।

Manual2 Ad Code

এই মুহূর্তে বার্সেলোনা ক্লাবের ঋণ রয়েছে প্রায় ৮৯ হাজার কোটি টাকা। ২০১৭ সালে শেষ বার সই করেছিলেন মেসি। সেই চুক্তি শেষ হতে চলেছে বুধবার। গত মাসে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, ‘আমি চাই মেসি খুব তাড়াতাড়ি হ্যাঁ বলুক আমাদের। তার সঙ্গে সব সময় যোগাযোগ রেখে চলেছি আমরা। মেসির সই করার ব্যাপারে আমি আশাবাদী। আমরা কৃতজ্ঞ যে ও বার্সেলোনায় থাকতে চায়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code