লিটন রান করলে আমরা এগিয়ে থাকবো: পেরেরা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:

লম্বা সময় ধরে রানহীন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে কোনও ম্যাচেই বড় ইনিংস খেলতে পারেননি। এমন অফফর্ম নিয়ে বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছেন।

Manual4 Ad Code

চলতি আসরে মাঠে নামবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। সোমবার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার আগে দলের অধিনায়ক থিসারা পেরেরা সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে উঠে এসেছে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স প্রসঙ্গ।

এক প্রশ্নের জবাবে ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা বলেছেন, ‘আমরা সবাই জানি, লিটন আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সে যদি রান করে তাহলে আমরা এগিয়ে থাকবো। আমরা সবাইকেই সমর্থন দেয়ার চেষ্টা করবো, বিশেষ কর লিটনকে।

Manual7 Ad Code

সে অতীতেও দারুণ করেছে। আমরা কেউই ব্যর্থ হতে চাই না। তবে আমি একটা কথা বলতে পারি লিটন আমাদের ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা ক্রিকেটার। ব্যাটিং-বোলিং ইউনিট হিসেবে এই মুহূর্তে সবকিছুই ঠিক আছে। লিটনকে অ্যাঙ্করের ভূমিকা দেওয়া হয়েছে।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code