আইসিসি টিভি অ্যাপে দেখা যাবে তামিমদের খেলা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক: চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এখন পর্যন্ত বাংলাদেশি দর্শকদের জন্য কোনও সুখবর নেই। কারণ দেশের কোনও টিভি চ্যানেলে সিরিজটি দেখানোর ঘোষণা আসেনি। তবে আশার খবর হলো, আইসিসি টিভি অ্যাপে দেখানো হবে এই তিন ম্যাচ। বিনামূল্যে নিবন্ধন করে বাংলাদেশের মানুষ তামিমদের খেলা উপভোগ করতে পারেন।

Manual2 Ad Code

সাধারণত দেশের বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি ও টি স্পোর্টস জাতীয় দলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করে। কিন্তু এবার তারা সম্প্রচার স্বত্ত্ব নেয়নি। অফিসিয়াল ব্রডকাস্টারদের কাছ থেকে সম্প্রচার স্বত্ত্ব কিনতে গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে তারা, এমনটা জানা গেছে।

Manual7 Ad Code

সম্প্রতি ক্রিকেট আয়ারল্যান্ড এই সিরিজের আনুষ্ঠানিক ব্রডকাস্টারদের তালিকা প্রকাশ করে। তিন ম্যাচ দেখা যাবে প্রিমিয়ার স্পোর্টসে। ভারতের ভক্তরা ফ্যানকোড অ্যাপে খেলা দেখতে পারবেন, আর উত্তর আমেরিকার দর্শকরা উইলো টিভিতে। মঙ্গলবার হচ্ছে প্রথম ম্যাচ। একই ভেন্যুতে শেষ দুটি ওয়ানডে হবে ১২ মে ও ১৪ মে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code