আটলান্টিক সিটির নির্বাচনে বিজয়ী দক্ষিন এশীয় অভিবাসীরা সম্বর্ধিত হলেন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী –

Manual2 Ad Code

গত পাঁচ নভেম্বর,মংগলবার অনুষ্ঠিত আটলান্টিক সিটির কাউনসিল নির্বাচন ও স্কুল বোর্ড  নির্বাচনে চমক জাগানিয়া বিজয় অর্জন করেছে দক্ষিন এশীয় অভিবাসী প্রার্থীরা।গত ষোল নভেম্বর,শনিবার রাতে এসব বিজয়ী দক্ষিন এশীয় অভিবাসীদের সম্বর্ধিত করলেন  ইউনাইটেড এশিয়ান আমেরিকান অরগানাইজেসন এর সভাপতি রিয়াজ রাজপুত।সম্বর্ধিত দক্ষিন এশীয় অভিবাসীরা হলেন আটলান্টিক সিটির চতুর্থ ওয়ারড  থেকে কাউন্সিলম্যান পদে বিজয়ী এম হোসাইন মোর্শেদ,৫ম ওয়ারড থেকে কাউন্সিলম্যান পদে বিজয়ী এম আনজুম জিয়া,আটলান্টিক সিটি স্কুল  বোর্ড নির্বাচনে বিজয়ী সুব্রত চৌধুরী।                                                   আটলান্টিক সিটির মেহফিল রেষটুরেনটে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন রিয়াজ রাজপুত।পরবর্তীতে তাঁর আহবানে একে একে সম্বর্ধিতদের শুভেচছায় সিক্ত করেন দক্ষিন এশীয় কমিউনিটি ব্যক্তিত্ব আমজাদ খান,মো: তারেক,জাহাংগীর হোসেন ভূঁইয়া,আবদুর রফিক,জহিরুল ইসলাম বাবুল,সৈয়দ মো: কাউসার,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য ফারুক হোসেন,সোহেল আহমদ, সুমন মজুমদার,রওশনউদদীন  প্রমুখ।

বক্তাদের সবার কন্ঠেই ধ্বনিত হয়েছিল একটাই সুর- ঐক্য, ঐক্য,ঐক্য।বক্তারা  বিগত নির্বাচনকে কেনদ্র করে দক্ষিন এশীয় অভিবাসী সহ অন্যান্য অভিবাসীদের  মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে তা ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, অভিবাসীরা ঐক্যবদ্ধ থাকলে প্রবাসে যে কোন চ্যালেনজ মোকাবিলা করে কাংখিত বিজয় অর্জন সম্ভব।

Manual5 Ad Code

সর্বশেষে সম্বর্ধিত বিজয়ীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।সম্বর্ধিতরা প্রত্যেকেই নির্বাচনী কর্মযজ্ঞে   আটলান্টিক সিটির ভোটারদের নি:স্বার্থ সহযোগীতা ও ভোট দিয়ে তাঁদেরকে জয়যুক্ত করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।এছাড়া তাঁদের আগামী দিনের চলার পথ যাতে মসৃণ হয় সেজন্য সবার দোয়া ও সহযোগীতা কামনা করেন।সম্বর্ধিতরা তাঁদের বক্তব্যে  নির্বাচনকে কেনদ্র করে বিভিন্ন কমিউনিটির মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে তা ধরে রাখার আহবান জানান।

Manual2 Ad Code

সম্বর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা যোগ দেন।

নৈশভোজের মাধ্যমে সম্বর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code