সঙ্গী ভাবনা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: টলিউডের স্বস্তিকা মুখার্জিকে নিয়ে বাংলাদেশে নির্মিত হচ্ছে ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের সিনেমা। তাতে নায়ক হিসেবে থাকছেন শরিফুল রাজ। এটুকু আগেই জেনেছেন পাঠক। এবার তাতে যুক্ত হলেন আশনা হাবিব ভাবনা। নিশ্চিত করেছেন নির্মাতা হিমু আকরাম।

Manual2 Ad Code

তিন সময়ের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এই ডার্ক থ্রিলার। শুটিং শুরু হবে সেপ্টেম্বর থেকে। শুটিং পরিকল্পনা প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘পুরান ঢাকা থেকে শুরু করে গল্পটা যাবে সৈয়দপুর রেল জংশনে এবং অষ্টগ্রামের হাওরে গিয়ে এর গল্প শেষ হবে। যেহেতু তিনটা সময়কে দেখানো হবে সে অনুযায়ী গল্পের হিরোর লুকেরও কিছু বিষয় পরিবর্তনের ব্যাপার আছে। সেজন্যই শুটিংয়ে যেতে আমাদের খানিক বিলম্ব হয়ে যাচ্ছে। তবে এরমধ্যে আমরা সব গুছিয়ে নিয়েছি। সেপ্টেম্বর নাগাদ শুটিংয়ে যাচ্ছি।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code