পাকিস্তানে পারফিউম কারখানায় বিস্ফোরণে নিহত ১২

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

পাকিস্তানে একটি পারফিউম কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন আহত ও আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার কারখানাটির একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। কারখানাটি লাহোরের শাহদারা এলাকায় অবস্থিত। খবর দ্য ডন’র

Manual3 Ad Code

বিস্ফোরণের প্রভাবে কারখানায় আগুন লেগে যায়, ভবনের ছাদ ধ্বসে পড়লে কারখানার ভেতরে অবস্থানরত কর্মীরা প্রাণ হারান। আহত দুইজনের এক জনের অবস্থা আশংকাজনক।

Manual6 Ad Code

পুলিশ জানিয়েছে, মরদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় উদ্ধারকাজ চালাতে কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের।

Manual7 Ad Code

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় কারখানায় ১৫ জন কর্মী কাজ করছিলেন। কারখানাটিতে পারফিউম তৈরি হওয়ার ব্যাপারে কিছুই জানত না এলাকাবাসী। তারা ভেবেছিলেন এতে কাপড় তৈরি হয়। ওই এলাকার বেশিরভাগ ভবনই আগুন থেকে নিরাপত্তা কোড অনুসরণ করে তৈরি হয় নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code