হংকংকে হারিয়ে ইতিহাস, প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশ নারী হকি দল

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৫ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:অভিষেক আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে নেমেই ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমস হকি বাছাইপর্বে হংকংকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা।রোববার (২৬ এপ্রিল) ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের মাধ্যমে শুধু সেমিফাইনালেই ওঠেনি বাংলাদেশ, নিশ্চিত করেছে ২০২৬ সালের জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে খেলার টিকিটও। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে এই সাফল্য আসে।

Manual3 Ad Code

দেশের নারী হকির জন্য এটি নতুন এক মাইলফলক। দীর্ঘদিন অপেক্ষার পর গঠিত সিনিয়র নারী দল আন্তর্জাতিক মঞ্চে নেমেই দেখিয়ে দিল সম্ভাবনার শক্তি। প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলের রোমাঞ্চকর ড্র, এরপর উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে প্রথম আন্তর্জাতিক জয়, আর শেষ ম্যাচে হংকংকে হারিয়ে ইতিহাস।তবে ম্যাচের শুরুটা বাংলাদেশের পক্ষে ছিল না। খেলা শুরুর মাত্র ১৫ সেকেন্ডে গোল হজম করে পিছিয়ে পড়ে দল। কিন্তু ধাক্কা সামলে দ্রুত সমতায় ফেরায় নাদিরা এমা। এরপর তৃতীয় কোয়ার্টারে কনা আক্তারের দারুণ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

Manual4 Ad Code

শেষ কোয়ার্টারে চাপ সামলেও লিড ধরে রাখে দল। শেষ বাঁশি বাজতেই জাকার্তায় উচ্ছ্বাসে ভেসে যায় বাংলাদেশ শিবির। এ জয় শুধু একটি ম্যাচ জেতা নয়, দেশের নারী ক্রীড়ার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা।দলের এই সাফল্যে ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস ছড়িয়েছে। প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণেই ড্র, জয়, সেমিফাইনাল এবং এশিয়ান গেমসে যোগ্যতা অর্জন, সব মিলিয়ে একে অনেকেই বলছেন স্বপ্নযাত্রার শুরু।হকি বিশ্লেষকদের মতে, সীমিত প্রস্তুতি নিয়ে এমন পারফরম্যান্স বাংলাদেশের নারী হকির ভবিষ্যৎ নিয়ে বড় আশা দেখাচ্ছে। বিশেষ করে চাপের ম্যাচে ঘুরে দাঁড়ানোর মানসিকতা দলটির পরিণত হওয়ার ইঙ্গিত দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code