পুলিশের প্রতি মানুষের বিশ্বাস যেন থাকে: প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে ওঠা উচিত। পুলিশের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস যেন থাকে, সেটাই বড় কথা। এই বিশ্বাস এক সময় ছিলই না। আওয়ামী লীগ সরকারের জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার উদ্যোগের ফলে পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস সৃষ্টি হয়েছে। আমি ধন্যবাদ জানাই আপনারা সেই মানসিকতা নিয়ে কাজ করেছেন বলেই মানুষের এই বিশ্বাস অর্জন করতে পেরেছেন।

অগ্নি-সন্ত্রাসের পুনরাবৃত্তির পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি যাতে কেউ নস্যাৎ করতে না পারে সেজন্য পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সতর্ক থাকুন যাতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কেউ বাধা দিতে না পারে। কেউ আবার অগ্নিসংযোগ-সন্ত্রাস করার সাহস না পায়। কেউ আর যাতে কখনও কারও জীবনের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে।

Manual7 Ad Code

বুধবার (৪ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code