ইউক্রেনের জ্বালানি খাতে সংস্কারের ঘোষণা জেলেনস্কির

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১১ মাস আগে

Manual5 Ad Code

ইন্টান্যাশনাল ডেস্ক: ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি খাতে প্রায় ১০০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ সামনে আসার পর রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানিগুলোতে বড় ধরনের সংস্কারের অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার হামলায় বিদ্যুৎব্যবস্থা বিপর্যস্ত এমন পরিস্থিতিতে এই কেলেঙ্কারি দেশটিতে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে জেলেনস্কি লিখেছেন, এসব প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমের পূর্ণ অডিটসহ ব্যবস্থাপনা নবায়ন করা হবে। কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে থাকা রাষ্ট্রীয় পারমাণবিক প্রতিষ্ঠান এনার্গোঅ্যাটমের জন্য এক সপ্তাহের মধ্যেই নতুন তত্ত্বাবধায়ক বোর্ড গঠন করা হবে। এ ঘটনায় জেলেনস্কির ঘনিষ্ঠ কয়েকজনের নাম উঠে এসেছে। রুশ বাহিনীর ক্রমবর্ধমান হামলার মধ্যেই এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code