ভরিতে সোনার দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা

লেখক: Rumie
প্রকাশ: ৫৪ minutes ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভরিতে সোনার দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। নতুন এই দাম শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে শনিবার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।

Manual1 Ad Code

এর আগে ২০ আগস্ট সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা করা হয়েছিল। একইভাবে ২১ ক্যারেটের দাম ৩ হাজার ৬১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই দামও সকাল ১০টা থেকে কার্যকর হয়। অর্থাৎ ২০ আগস্টের দাম বাড়ানোর দুই দিনের মাথায় আবারও সোনার দাম বাড়াল বাজুস। নতুন দাম কার্যকর হওয়ার আগে শনিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত আগের নির্ধারিত দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

Manual1 Ad Code

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৪ দফা দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫১ দফা। আর এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

Manual4 Ad Code

রুপার দামও বাড়ল

সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। এবার ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Manual2 Ad Code

এর আগে ২০ আগস্ট রুপার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ৩০৭ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা করা হয়েছিল।চলতি বছর এখন পর্যন্ত দেশে রুপার দাম ৬৩ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৩০ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল। তখন ১০ বার দাম বাড়ানো এবং তিনবার কমানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code