যুক্তরাষ্ট্রে এক দিনে টিকা দেওয়ায় বিশ্ব রেকর্ড

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রে দিনে ৩০ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। বিশ্বে এক দিনে ৩০ লাখ টিকা ডোজ দেওয়া দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্ব রেকর্ড করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রোনাল্ড ক্লেইন এক টুইট বার্তায় এমন তথ্য জানিয়েছেন।

রোনাল্ড ক্লেইন ১৩ মার্চ এক টুইট বার্তায় বলেছেন, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে এক দিনে ৩০ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। বিশ্বে প্রথম দেশ হিসেবে এক দিনে এত পরিমাণ টিকা কেবল যুক্তরাষ্ট্রেই দেওয়া হলো। যা মূলত বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে।

Manual8 Ad Code

আর ১৪ মার্চ রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমোর অফিস থেকে জানানো হয়েছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় এক লাখ ৩০ হাজার ৩৫০ ডোজ টিকা দেওয়া হয়েছে।

৬ মার্চের আগে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় ছয় কোটি মানুষ কোভিড-১৯ টিকার প্রথম ডোজ পেয়েছে। দুই কোটির বেশি মানুষ সম্পূর্ণ অর্থাৎ টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ—দুটিই পেয়েছে।

Manual7 Ad Code

মার্কিন কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগ আগেই ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার তৈরি টিকার জরুরি অনুমোদন দিয়েছেন। এই দুটি টিকার ক্ষেত্রে রোগীদের কয়েক সপ্তাহের ব্যবধানে দুটি ডোজ নিতে হয়। সম্প্রতি জনসন ও জনসনের এক ডোজের টিকার অনুমোদন দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে রাজ্য, অঞ্চল ও ফেডারেল এজেন্সিগুলোতে প্রায় ১২ কোটি ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মে মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সব পূর্ণবয়স্ক মানুষের জন্য টিকার সরবরাহ নিশ্চিত করা হবে।

Manual2 Ad Code

বিশ্বে এখনো করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৩ কোটি ৮১ হাজারের বেশি মানুষ। আর এতে মৃত্যু হয়েছে প্রায় ৫ লাখ ৪৭ হাজার ২৩৪ জনের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code