সাম্প্রাসের পাশে জোকোভিচ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

রেকর্ড বইয়ের একটি পাতায় শৈশবের হিরো পিট সাস্প্রাসের পাশে বসে গেলেন নোভাক জোকোভিচ। ষষ্ঠবারের মতো র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করতে যাচ্ছেন সার্বিয়ান টেনিস তারকা।

Manual3 Ad Code

টেনিস ইতিহাসে সর্বোচ্চ ছয়বার র‌্যাংকিংয়ের চূড়ায় থেকে বছর শেষের রেকর্ডটা এতদিন সাম্প্রাসের একার দখলে ছিল। শুক্রবার সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন জোকোভিচ।

 

Manual7 Ad Code

আসন্ন সোফিয়া ওপেন থেকে রাফায়েল নাদাল নিজেকে সরিয়ে নেয়ায় নিশ্চিত হয়ে গেছে এ বছর জোকোভিচই থাকছেন র‌্যাংকিংয়ের শীর্ষে। আগামী বছরের ৮ মার্চ পর্যন্ত সিংহাসন ধরে রাখতে পারলে রজার ফেদেরারের ৩১০ সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ডও ভেঙে দেবেন ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী সার্ব তারকা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code