বাংলাদেশে দেরিতে আসবে ইংল্যান্ড, হচ্ছে না প্রস্তুতি ম্যাচ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: আগামী ২০ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু আকস্মিক এক সিদ্ধান্তে নির্ধারিত সূচি অনুযায়ী সফরে আসছে না ইংলিশরা।

Manual6 Ad Code

সূচি অনুযায়ী দশ দিনে আগে এসে ২৪ ও ২৬ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা ছিল। এখন সেই প্রস্তুতি ম্যাচও আর হচ্ছে না। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

Manual7 Ad Code

রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘শেষ পর্যন্ত ইংল্যান্ড দল তাদের অফিশিয়াল ম্যাচগুলোর মধ্যেই থাকতে চেয়েছে। এবার তাই (সিলেটে ম্যাচ আয়োজন) সম্ভব হয়নি। আয়ারল্যান্ডকে তো সিলেটেই আতিথেয়তা দিচ্ছি।’

নতুন সূচী অনুযায়ী ইংল্যান্ড ক্রিকেট দল ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে বলে নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। ১ মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর সাগরিকায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য আবারও দুই দল ঢাকায় ফিরবে। ১২ ও ১৪ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই দল এবারই প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code