লাথামের ব্যাটে বাংলাদেশের হতাশা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় টেস্টে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। শুরু থেকেই চালকের আসনে স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও দাপট ধরে রাখে ব্ল্যাকক্যাপসরা। এতে আরো একটি হতাশার সেশন কাটাচ্ছে বাংলাদেশের।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের উইকেট মূল মাঠ থেকে আলাদা করা কঠিন। এমন ঘাসে সাধারণত বাড়তি সুবিধা পান পেসাররা। টস ভাগ্য হেসেছিল বাংলাদেশের হয়েই। তবে সকালের ফায়দা নিতে পারেননি তাসকিন আহমেদ, এবাদত হোসেনরা।

Manual2 Ad Code

তৃতীয় সেশনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ করেছে ৩৩২ রান। কিউই দলপতি লাথাম ১৭৬ এবং ডেভন কনওয়ে ৯৪ রান নিয়ে ক্রিজে আছেন। বাংলাদেশের হয়ে একমাত্র সাফল্যটি এসেছে পেসার শরিফুল ইসলামের হাত ধরে।

সংক্ষিপ্ত স্কোর-

Manual3 Ad Code

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩৩২/১ (৮৬ ওভার)
লাথাম ১৭৬*, ইয়ং ৫৪, কনওয়ে ৯৪*; শরিফুল ১/৪৩

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code