প্রথমে রোমানই ভালো লাগার কথা বলেছিল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: দেশের আর্চারির পোস্টার গার্ল দিয়া সিদ্দিকীদের নীলফামারীর বাসায় সাজ সাজ রব। পরিবারে বড় মেয়ের বিয়ে বলে কথা। তাই বাবা-মা ও অন্যদের দারুণ ব্যস্ত সময় যাচ্ছে। আগামীকাল বুধবার আর্চারির পোস্টার বয় রোমান সানার সঙ্গে দিয়ার দাম্পত্য জীবন শুরু হতে যাচ্ছে। শহরের এক কমিউনিটি সেন্টারে বিয়েকে সামনে রেখে দুই পরিবারের মধ্যে আনন্দের ঝিলিক।

খেলার সূত্রে পরিচয় থেকে ভালো লাগা। আর এখন তিন বছরের সম্পর্ক বিয়েতে গড়াচ্ছে। এমন মাহেন্দ্রক্ষণে হবু বর-কনে দুজনেই দারুণ উচ্ছ্বসিত।

Manual6 Ad Code

বছর কয়েক আগে দিয়ার আর্চারিতে অভিষেক। তারও আগে ক্যারিয়ার শুরু করা রোমান ২০২০-এর দিকে প্রথম ভালো লাগার কথা জানিয়ে দেন দিয়াকে। তখন থেকে ভাব আদান প্রদান শুরু। নিবিড় সম্পর্ক হতে বেশি সময় লাগেনি। একসঙ্গে জুটিবেঁধে ঘরোয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেয়েছেন। মাঝে একটু ‘মনোমালিন্য’ হলেও তাতে সম্পর্কে চিড় ধরেনি। আর এখন তো দুই পরিবারের সম্মতিতে সবাইকে জানিয়ে বিয়েবন্ধনে আবদ্ধ হতে চলছেন রোমান-দিয়া জুটি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code