বিপিএলে এবার থাকছে না রংপুর-রাজশাহীর দল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

 স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ছয়টি দল চূড়ান্ত হয়েছে। ৮টি ফ্র্যাঞ্চাইজি দল কেনার জন্য আগ্রহ প্রকাশ করলেও পূর্বপরিকল্পনা অনুযায়ী ৬টি ফ্র্যাঞ্চাইজিকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের বিপিএলে থাকবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা ও খুলনার দল। সাবেক চ্যাম্পিয়ন রংপুর ও গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহীর দল থাকছে না এবারের আইপিএলে।

Manual1 Ad Code

বিপিএলের দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকানায় আগের মতোই থাকছে লোটাস গ্রুপ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকানা পেয়েছে আখতার গ্রুপ। প্রগতি গ্রুপ থাকছে সিলেটের মালিকানায়। ফরচুন গ্রুপ পেয়েছে বরিশাল আর খুলনার প্রতিনিধিত্ব করবেন মাইন্ড ট্রি। রূপা ও মার্ন গ্রুপ থাকছে ঢাকার মালিকানায়।

Manual7 Ad Code

মরিয়ম গ্রুপ রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি কিনতে চাইলেও তাদের এবারের আসরে অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে সাবেক চ্যাম্পিয়ন রংপুরের হয়ে ফ্র্যাঞ্চাইজি কেনার ইচ্ছা ছিল বসুন্ধরা গ্রুপের। কিন্তু এবার ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি মাত্র এক বছরের হওয়ায় আগ্রহ হারিয়েছে বসুন্ধরা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code