যত সমালোচনা হোক সাম্বা নাচ চলবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছে ব্রাজিল। গোলের পরই সাম্বা নাচ দেখিয়ে চলেছেন নেইমার ভিনিসিয়ুস রিচার্লিসনরা। যদিও এই নাচ নিয়ে হচ্ছে সমালোচনাও। ম্যানইউ কিংবদন্তি রয় কিন সমালোচনা করে বলেছিলেন, নেইমারদের নাচ প্রতিপক্ষের জন্য অসম্মানজনক!

Manual7 Ad Code

তবে সমালোচনাকে পাত্তা দিতে নারাজ সেলেসাওরা। বরং তিতে শীষ্যদের দাবি, চলতি বিশ্বকাপে ব্রাজিল যতদূর যাবে, তাদের সঙ্গে থাকবে এই নাচ।

Manual6 Ad Code

এ বিষয়ে ভিনিসিয়ুসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রতিপক্ষকে অসম্মান করতে নয়, আনন্দের বহিঃপ্রকাশ হিসেবেই গোলের পর নেচেছে ব্রাজিল দল। এটা ব্রাজিলিয়ান সংস্কৃতির অংশ। আর গোল উদযাপনে এই নাচ থামাবে না ব্রাজিল দল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code