কাঁধে কামড় দেওয়ায় সুয়ারেসের প্রশংসা করলেন চিয়েল্লিনি!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ২০১৪ বিশ্বকাপে লুইস সুয়ারেসের সেই কামড় কাণ্ডের কথা মনে আছে? ইতালির জর্জিও চিয়েল্লিনির আচমকা কামড় বসিয়ে দেন উরুগুইয়ান স্ট্রাইকার। এতদিন পরে সেই ঘটনা নিয়ে মুখ খুললেন ইতালিয়ান সেন্টার-ব্যাক। জানালেন, সুয়ারেসকে তিনি আগেই ক্ষমা করে দিয়েছেন। সম্প্রতি নিজের আত্মজীবনী ইন জর্জিওতে সুয়ারেসের ওই কুখ্যাত কামড় কাণ্ড নিয়ে নিজের অনুভূতির কথা প্রকাশ করেছে চিয়েল্লিনি। সেখানেই তিনি লিখেছেন পরবর্তীতে বার্সা স্ট্রাইকার সুয়ারেসকে তিনি ওই ঘটনার জন্য ক্ষমা চাইতে বারণ করেছিলেন। সেই সঙ্গে তিনি ব্যাখ্যা করেছেন যে, সুয়ারেসের সঙ্গে তার মানসিকতার মিল রয়েছে। অর্থাৎ মাঠে দুজনেই সমান আগ্রাসী।

Manual7 Ad Code

চিয়েল্লিনি লিখেছেন, ‘সত্যি বলতে, আমি তার (সুয়ারেসের) ওই অপকর্মের প্রশংসা করি। কারণ, সে যদি এরকম না হতো তাহলে সে হারিয়ে যেত কিংবা সাধারণ খেলোয়াড়ে পরিণত হতো। ২০১৪ বিশ্বকাপের ওই ম্যাচে অস্বাভাবিক কিছুই হয়নি। আমি ম্যাচের অধিকাংশ সময় এদিনসন কাভানিকে মার্ক করে রেখেছিলাম। কাভানিও এমন এক জটিল খেলোয়াড় যার সঙ্গে লেগে থাকা খুব কঠিন।
কামড়ের ওই মুহূর্তের কথা স্মরণ করে জুভেন্টাস অধিনায়ক লিখেছেন, ‘হঠাৎ আমি বুঝতে পারলাম আমার ঘড়ে কেউ কামড় বসিয়েছে। ওইটুকুই, এর বেশি কিছু হয়নি। কারণ, শরীরী সংঘর্ষের খেলায় এই পদ্ধতিকেই সে ব্যবহার করেছিল। আমার মধ্যেও এমন কিছু কাজ করে। সুয়ারেস আর আমি প্রায় একইরকম এবং ওর মতো স্ট্রাইকারের মুখোমুখি হওয়াটা আমি পছন্দ করি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code