

ডেস্ক নিউজ: আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো বাফুফে ভবনে আসবেন। আগে থেকেই সেখানে সাজ সাজ রব। সবার মাঝে আগ্রহও কম ছিল না। তবে সৌজন্য পরিদর্শনে এলেও আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রী মেসিদের বাংলাদেশ সফর নিয়ে কোনও কথাই বলেননি! শুধু নিজেদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার দিকে জোর দিয়েছেন।
তার আগমনকে সামনে রেখে বেশ কিছু আয়োজন ছিল। বাফুফে ভবনের টার্ফে আয়োজন করা হয় মেয়েদের লাল ও সবুজ দলের প্রীতি ম্যাচ। ম্যাচের পর বিতরণ করা হয় পদক। মেয়েদের সঙ্গে সেলফিও তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী। দুই দলের অধিনায়ককে মেসিদের জার্সি উপহার দিয়েছেন। এর আগে তিনি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ছাড়াও অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ উপস্থিত ছিলেন।