পাইলট হতে চেয়েছিলেন পেলে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: ফুটবল পায়ে সৌরভ ছড়ানো পেলের জীবন অন্যরকমও হতে পারতো। তার শুরুর জীবনের গল্পটা ছিল এমনই। শৈশবে বিমানের পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু ছোটবেলায় নিজের চোখে দেখা এক দুর্ঘটনা তার জীবনের লক্ষ্যটাই বদলে দিয়েছে পরে।

Manual8 Ad Code

দরিদ্র পরিবারে জন্ম নেওয়া পেলে প্রথম জীবনে আকাশে উড়তে চাইতেন। বাদাম বিক্রি করতে যাতায়াত ছিল বাউরুর বিমানবন্দরে। সেখানে উড়তে থাকা প্রতিটি বাহনকে দেখেই ধীরে ধীরে স্বপ্নটা দানা বাঁধে। তবে স্বপ্নটা অঙ্কুরেই ঝড়ে যায় ১৯৪০ সালে একটি গ্লাইডার বিমান দুর্ঘটনা ও একজনের নিহত হওয়ার ঘটনায়।

Manual1 Ad Code

৮২ বছর বয়সে অন্যলোকে পাড়ি জমানো পেলে একবার সাক্ষাৎকারেও বলেছিলেন, ‘সত্যি করে বলতে আমার তখন ৯ বছর বয়স। আমি তখন পাইলট হতে চাইতাম। এটা আমার স্বপ্ন ছিল। আমি উড়তে চাইতাম।’

Manual5 Ad Code

তার পর তো ১৯৫০ বিশ্বকাপে মারাকানার ঘটনার পর পেলের জীবনে ফুটবলই হয়ে দাঁড়ায় সব। ১৯৫০ সালের মারাকানার ঘটনা ব্রাজিলিয়ানদের কাছে জাতীয় ট্র্যাজেডি হয়ে আছে। ফাইনালে স্বাগতিক হয়েও উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে শিরোপা বঞ্চিত হতে হয় তাদের। সেলেসাওদের কাছে যে ট্র্যাজেডির অন্য নাম মারাকানাজো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code