দ্রাবিড়ের সঙ্গে কোহলির সম্পর্ক নিয়ে যা বললেন সাবেক পাক তারকা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্কঃ বিরাট কোহলির কারণেই প্রধান কোচের চাকরি হারান ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বিরাট কোহলি।

Manual5 Ad Code

এসব কারণেই ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে টেস্ট অধিনায়ক বিরাট কোহলির সম্পর্ক আদৌ টিকবে কিনা তা নিয়ে রয়েছে রাজ্যের সংশয়।

Manual1 Ad Code

এ ব্যাপারে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার দানিশ কানেরিয়া বলেন, গত দুই বছর ধরে বিরাট কোহলির ব্যাটে কোনো সেঞ্চুরি নেই। তাই এই মুহূর্তে ওর নিজের খেলায় ফোকাস করা উচিত। সৌরভের মতো কিংবদন্তির বিরুদ্ধে মুখ খুলে ওর আসলে কোনো উপকার হচ্ছে না।

পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট আর ১৮টি ওয়ানডে ম্যাচ খেলে ২৭৬ উইকেট শিকার করা দানিশ কানেরিয়া বলেন, অনিল কুম্বলের সঙ্গে বিরাটের সমস্যা ছিল। এখন সৌরভের সঙ্গেও ওর সমস্যা শুরু হয়েছে। কুম্বলে এবং সৌরভ দুজনে নিজেদের প্রমাণ করেছেন।

Manual6 Ad Code

৪১ বছর বয়সী সাবেক এই তারকা লেগ স্পিনার আরও বলেন, টেস্ট, টি-টোয়েন্টি দুটোতেই সাম্প্রতিক সময়ে রান করতে বেশ সমস্যা হচ্ছে বিরাট কোহলির। তাছাড়া অধিনায়ক হিসাবেও কোনো আইসিসি খেতাব জেতেনি। তাই কোনোকিছুই ওর পক্ষে নেই। তারপর শুরু হয়েছে এই দোষারোপের পালা। এতে বিরাট তো বটেই ভারতীয় ক্রিকেটেরই ক্ষতি।

Manual7 Ad Code

কানেরিয়া বলেন, রোহিত শর্মা ক্রিকেটের দারুণ প্রতিনিধি। তার নেতৃত্বে পাঁচবার আইপিএল জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। রাহুল দ্রাবিড়ের সঙ্গে তার সম্পর্ক ভালো। কিন্তু দ্রাবিড়ের সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক মোটেও টিকবে না। অতীতে অনিল কুম্বলের সঙ্গে সমস্যা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code