কোটা আন্দোলন ইস্যু: নীরবতা ভাঙলেন মাহমুদউল্লাহ

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

গত কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারাদেশে বিরাজ করছে অস্তিরতা। আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছেন অনেকে। তবে এই ঘটনায় নিশ্চুপ থাকার পর অবশেষে নীরবতা ভেঙেছেন জাতীয় দলে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দ্রুত সমাধান চেয়েছেন তিনি। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে কোটা আন্দোলন নিয়ে পোস্ট করেন মাহমুদউল্লাহ। সেখানে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। আমিন।’ মাহমুদউল্লাহ ছাড়াও কোটা আন্দোলন ইস্যুতে সরব হয়েছেন বেশ কয়েকজন টাইগার ক্রিকেটার। দেশসেরা ওপেনার তামিম ইকবাল ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে। কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।’ চলমান পরিস্থিতি বন্ধ চেয়ে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত লিখেছেন, ‘শিক্ষাঙ্গনে চাই না সংঘাত, আর যেন না হয় রক্তপাত। কোনো মৃত্যুই কাম্য নয়, যে কোনো উপায়েই এই রক্তপাত বন্ধ হোক। আসুক শান্তি। আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code