বেটউইনার ইস্যুতে সাকিবকে নোটিশ পাঠাতে পারে বিসিবি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: অনলাইন বেটিং সাইট বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের শুভেচ্ছা দূত হয়েছেন সাকিব আল হাসান। এটা স্পোর্টস নিউজ ওয়েবসাইট হলেও তাদের আয়ের মূল উৎস অনলাইন বেটিং। এমন সাইটে সাকিবের মতো একজন শুভেচ্ছা দূত হওয়ার পর বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিসিবি আজকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, বেটিং সাইটে সাকিবের অন্তর্ভুক্তির অনুমতি দেওয়া হবে না। বরং বেটিং সাইটে চুক্তির কারণ জানতে চেয়ে নোটিশ পাঠানো হতে পারে।
অবশ্য এক্ষেত্রে আরেকটি বিষয়ও ঘটেছে কাকতালীয়ভাবে। তিন বছরের জন্য বিপিএলের ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছে ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) চেয়ে ২ আগস্ট পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল বিসিবি। যে প্রক্রিয়ায় কোনও বেটিং এবং অনলাইন বেটিং সংস্থা অংশ নিতে পারবে না। একই দিন অনলাইন বেটিং সাইট বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের দূত হিসেবে সাকিবও চু্ক্তিবদ্ধ হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code