সাবেক প্রধানমন্ত্রীর বর্ণবিদ্বেষী মন্তব্য নিয়ে যা বললেন স্পেন তারকা

লেখক: Rumie
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:বিশ্বকাপের সেমিফাইনালে আজ ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দেশের সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুলেছেন স্পেনের তারকা লামিন ইয়ামাল। গত সপ্তাহে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বর্ণবিদ্বেষী মন্তব্য করেন। তার নিশানায় ছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেরা। মারিয়ানো বলেছিলেন, ‘ফ্রান্স খুব ভালো খেলছে। কিন্তু ফ্রান্সের দলে কত জন ফরাসি ফুটবলার রয়েছে। ফুটবলারদের গায়ের রং দেখলেই তা বোঝা যায়।’

Manual4 Ad Code

নিজের দেশের সাবেক প্রধানমন্ত্রীকে ধুয়ে দিয়েছেন ইয়ামাল বলেন, ‘কাল একটা দারুণ ম্যাচ খেলতে নামব। এটাই তো ফুটবল। যা সকলকে এক জায়গায় নিয়ে আসে। সব সংস্কৃতিকে কাছে টেনে নেয়। সেখানে ধর্ম, বর্ণ, গায়ের রং কিছুই গুরুত্ব রাখে না। আসল হল ফুটবল।’ইয়ামাল নিজেও স্পেনীয় নন। তার বাবা মরক্কোর। মা গিনির। ফলে তিনি নিজেও বোঝেন, বর্ণবিদ্বেষী মন্তব্যের খারাপ প্রভাব কী হতে পারে।

Manual2 Ad Code

ইয়ামাল বলেন, ‘ফ্রান্স ও স্পেন উদাহরণ, কীভাবে ফুটবল সকলকে কাছে টানতে পারে। ফুটবলে একতাই আসল। তাই কে কী বলল, তাতে আমাদের কিছু যায়-আসে না। আমরা বিশ্বচ্যাম্পিয়ন দল। আর একটা বিশ্বচ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলতে নামব।’ইয়ামাল বোঝাতে চেয়েছেন, ফুটবলে বর্ণবিদ্বেষের জায়গা নেই। মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে খুব কড়া পদক্ষেপ করে ফিফা। সেই কথাই শোনা গেল ইয়ামালের গলায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code