

মাহফুজ আদনান, যুক্তরাষ্ট্র থেকে : বিপুলসংখ্যক মুসল্লি, উলামায়ে কেরাম, মুরুব্বিয়ান ও দ্বীনপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বায়তুল মোকাররম মসজিদের দুই দিনব্যাপী ২১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অত্যন্ত সুন্দর ও বরকতময় পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে । ১২ ও ১৩ সেপ্টেম্বর দুই দিনের মাহফিলে দেশের ও ভারতের বরেণ্য উলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন ।
শেষ দিন ১৩ সেপ্টেম্বর হযরত সাইয়্যিদ আরশাদ মাদানী (দা.বা.)-এর মূল্যবান নসিহত, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান, পুরস্কার বিতরণ, বায়আত ও হৃদয়স্পর্শী দোয়ার মাধ্যমে সমাপনী অনুষ্ঠান পূর্ণতা লাভ করে।ধর্মপ্রাণ মুসললিদের এই বিপুল উপস্থিতিতে মাহফিল কানায় কানায় ভরে যায় ।
দোয়া ও মোনাজাতে হযরত সাইয়্যিদ আরশাদ মাদানী দা. বা. বিশ্বের মুমিন মুসলমানদের জন্য দোয়া করেন । এদিকে দূর-দূরান্ত থেকে আগত সকল উলামায়ে কেরাম, মুরুব্বিয়ান, কমিউনিটির ভাই-বোন, যুবসমাজ এবং যারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন সফল করেছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা পোষণ করেছেন বায়তুল মোকাররম মসজিদের ইমাম ও খতিব মাওলানা আহমেদ কাসিম দা. বা. ।
তিনি তাঁর ফেসবুক সট্যাটাসে বলেন, আল্লাহ তাআলা এই দ্বীনি মেহনত কবুল করুন, সকলের উপস্থিতি ও পরিশ্রমকে সদকায়ে জারিয়ার মাধ্যম বানান এবং আমাদের সবাইকে হযরতের নসিহত অনুযায়ী জীবন গড়ার তাওফিক দান করুন। আমীন। উল্লেখ্য দুই দিন ব্যাপী এ মাহফিলে ৩ জন হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয় । এবং ৪৫ জন হাফেজী ছাত্রদের পুরস্কার বিতরণ করা হয় । দুই দিনের মাহফিলে বিশেষ অতিথির বয়ান পেশ করেন, দারুল উলুম বাফেলোর শায়খুল হাদিস ও মুহতামিম ইব্রাহীম মেমন দা. বা. , খলিফায়ে মাদানী শায়খে রেংগা রহ. এর সাহেব জাদা মাওলানা হাফেজ নুরুল ইসলাম সুফিয়ান দা. বা., টরোনটো কানাডার মসজিদ আল আবেদিনের ইমাম ও খতিব মাওলানা হাফেজ আসলাম উদ্দিন আল আজহারী দা. বা. । শনিবার বাদ আসর থেকে বাদ ইশা ও রবিবার বাদ যোহরে গিয়ে মাহফিল শেষ হয় । মাহফিলে ইয়ুথ প্রোগ্রাম ও ইংরেজি সেশনের পর্ব ছিল ।