সালমানের শো বিগ বসে হাজির হচ্ছেন রিয়া!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

চলছে বলিউড ভাইজান সালমান খানের জনপ্রিয় অনুষ্ঠান বিগ বস ১৪-র সেশন। এই আয়োজনে অংশ হচ্ছেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী! তবে রিয়া চক্রবর্তী এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। টেলিভিশন অভিনেতা সূরজ কাক্কর সম্প্রতি মুখ খোলেন বিগ বসের অনুষ্ঠানে।

 

তিনি বলেন, বিগ বস ১৪-র ঘরে রিয়া যদি হাজির হন, তাহলে অনেক সন্দেহ কেটে যাবে মানুষের। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কী হয়েছিল সে বিষয়ে মানুষ স্পষ্ট ধারনা পাবেন। পাশাপাশি রিয়ার সঙ্গে সুশান্তের সম্পর্ক কেমন ছিল, সে বিষয়েও অনেক কিছু জানা যাবে। বিগ বসের নির্মাতারা যদি রিয়াকে অনুষ্ঠানে নিয়ে যান এবং সেখানকার প্রতিযোগীরা যদি রাজি হন, তাহলে অনেক সত্যের খোলসা করা যাবে বলেও মনে করেন সূরজ কাক্কর।

Manual6 Ad Code

সূরজের কথায়, বিগ বসের ঘরে ২৪ ঘণ্টা ক্যামেরার সামনে থাকতে হয়। সেখানে মিথ্যা বলার কোনও অবসর থাকে না। রিয়াকে যদি বসের ঘরে আনা হয়, তাহলে সুশান্ত সম্পর্কে অনেক সত্যি সামনে আসবে।

উল্লেখ্য, বর্তমানে জামিনে মুক্ত রিয়া চক্রবর্তী। প্রায় ২৮ দিন জেলে থাকার পর মাদক মামলায় অবশেষে জামিন পান রিয়া। প্রয়াত অভিনেতার বিশেষ বান্ধবী জামিন পেলেও, এখনও জেলে রয়েছেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী।

 

 

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code