মাত্র ৩ লাখ টাকায় বিমান ভাড়ার সুযোগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

পারিবারিক ভ্রমণের জন্য অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস উড়োজাহাজ ভাড়া দিচ্ছে। মাত্র তিন লাখ টাকায় উড়োজাহাজ ভাড়া করে (চার্টার্ড) বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের যেকোনো বিমানবন্দরে যাওয়ার সুযোগ দিচ্ছে সরকারি এ এয়ারলাইনস।

Manual7 Ad Code

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের নতুন এই ডোমেস্টিক চার্টার্ড অফারের বিষয়টি জানিয়েছে।

Manual1 Ad Code

এ ব্যাপারে বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানান, যারা জনসমাগম এড়িয়ে চলতে চান বিমান তাদের জন্য এই সুযোগ দিয়েছে। করোনা প্রাদুর্ভাবে পারিবারিক ভ্রমণের জন্য অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস উড়োজাহাজ ভাড়া দিচ্ছে।

 

Manual1 Ad Code

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর অভ্যন্তরীণ তিন রুটে গত ১ জুন ফ্লাইট চলাচল শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে যাত্রী সঙ্কটের কারণে দ্বিতীয় দিন ২ জুন মঙ্গলবার ও ৩ জুন বুধবারও সব ফ্লাইট বাতিল করে তারা। ২ জুন তিন রুটে বিমানের ৭টি ফ্লাইট বাতিল হয়। পরবর্তীতে তারা ফ্লাইট সংখ্যা কমিয়ে ৪-এ নামিয়ে আনে। তাই ক্ষতি পুষিয়ে নিতে বিমান এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

বিমান জানায়, পারিবারিক ভ্রমণের জন্য অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস উড়োজাহাজ ভাড়া দিচ্ছে। এজন্য ৩ থেকে ৫ লাখ টাকা খরচ হবে (দূরত্বের ওপর নির্ভরশীল)। এই খরচে কেবলমাত্র ৫ ঘণ্টা উড়োজাহাজটি ভাড়া পাওয়া যাবে। অতিরিক্ত ঘণ্টা ব্যবহারের জন্য অতিরিক্ত খরচ বহন করতে হবে। এক্ষেত্রে অন্যান্য শর্তও রয়েছে। চার্টার্ড অফার ভাড়া কিংবা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের নম্বর- ০১৭৭৭৭১৫৫০৪ এবং ০১৭৭৭৭১৫৫১৩।

Manual5 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code