নিউজিল্যান্ডে পুলিশের ওপর বিরল হামলা, কর্মকর্তা নিহত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: অকল্যান্ডে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এক গাড়ি থামানোর পর এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অপর এক কর্মকর্তা। ঘটনার পরই গাড়িতে করে পালিয়েছে হামলাকারী। শুক্রবার হামলার প্রায় চার ঘণ্টা পর সশস্ত্র পুলিশ সদস্যরা একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করেছে। তবে এদের মধ্যে হামলাকারী রয়েছে কিনা তা স্পষ্ট নয়। নিউ জিল্যান্ডের পুলিশ সাধারণত সঙ্গে অস্ত্র বহন করে না তারপরও দায়িত্বরত অবস্থায় দেশটিতে কর্মকর্তা হত্যার ঘটনা নিউ জিল্যান্ড পুলিশের হিসাব অনুযায়ী, সর্বশেষ ২০০৯ সালের মে মাসে দায়িত্বরত অবস্থায় এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। নেপিয়ার শহরের একটি বাড়িতে নিয়মিত সার্চ ওয়ারেন্ট কার্যকর করার সময় চালানো গুলিতে নিহত হন এক সিনিয়র কনস্টেবল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার পশ্চিম অকল্যান্ডে পুলিশের ওপর হামলার পর ম্যাসে এলাকা ঘিরে ফেলা হয়েছে। স্কুলগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের ওপর হামলার পর পালানোর সময় হামলাকারীর গাড়ির আঘাতে এক পথচারী সামান্য আহত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code