পা পিছলে আহত ব্রাজিলের প্রেসিডেন্ট

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বাথরুমে পা পিছলে পড়ে মাথায় আঘাত পেয়েছেন। আহত প্রেসিডেন্টকে সোমবার দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

Manual7 Ad Code

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্টের সরকারি বাসভবন আলভোরাদা প্যালেসের বাথরুমে পা পিছলে পড়ে যান বোলসোনারো।

Manual1 Ad Code

এক বিবৃতিতে প্রেসিডেন্টের যোগাযোগ কর্মকর্তা বলেছেন, তাকে সামরিক হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করা হয়। তবে তাতে কোনো কিছু ধরা পড়েনি। পর্যবেক্ষণের জন্য প্রেসিডেন্টকে ছয় থেকে ১২ ঘন্টা হাসপাতালে রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।

জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া বোলসোনারো নির্বাচনী প্রচারের সময় গত বছর ছুরি হামলার শিকার হন। ওই সময় গুরুতর আহত বোলসোনারোর কয়েকটি অস্ত্রপোচার করতে হয়। এরপর থেকেই তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দেয়। চলতি মাসের প্রথম দিকে বোলসোনারোই জানান যে, চর্মক্যান্সারের জন্য তার পরীক্ষা করা হয়েছিল।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code