বিস্ফোরক স্মৃতিকথা প্রকাশ করছেন মেলানিয়ার সাবেক সহযোগী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সাবেক সহযোগী একটি বিস্ফোরক স্মৃতিকথা লিখছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান তদারকির দায়িত্বে থাকা স্টিফেইন উইনস্টোন ওল্কলোফ তার স্মৃতিকথায় ফার্স্টলেডির তার ১৫ বছরের সম্পর্কের বিবরণ প্রকাশ করবেন বলে জানিয়েছে মার্কিন ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ার। মেলানিয়া অ্যান্ড মি নামের বইটি প্রকাশ করছে গ্যালারি বুকস। আগামী ১ সেপ্টেম্বর এটি বাজারে আসার কথা রয়েছে। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কিছু দিনের মধ্যেই বিনা বেতনে ফার্স্টলেডির উপদেষ্টা নিযুক্ত হন স্টিফেইন উইনস্টোন ওল্কলোফ। নিউ ইয়র্ক থেকে মেলানিয়ার হোয়াইট হাউজে চলে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code