নিখোঁজ টাইটান: ৫ জন সমদ্ধে যা জানা গেলো

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ টাইটান নামের একটি সাবমেরিন। এতে থাকা পাঁচ ক্রুর একজন হলেন এই সাবমেরিন পরিচালনাকারী কোম্পানির প্রতিষ্ঠাতা। আরও রয়েছেন একজন ব্রিটিশ ব্যবসায়ী ও অভিযাত্র, এক ব্রিটিশ-পাকিস্তানি বাবা ও তার কিশোর ছেলে এবং এক ফরাসি সমুদ্র বিশেষজ্ঞ।

Manual4 Ad Code

রবিবার উত্তর আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমেরিন টাইটান নিখোঁজ হয়ে যায়। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস সাবমেরিনটির ক্রুদের সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেছে। ওশেনগেট এক্সপেডিশন্স নামের কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টক্টন রাশ। নিখোঁজ সাবমেরিনটি এই কোম্পানি পরিচালনা করছে। সাবমেরিনটির পাইলট তিনিই।

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষরকারী বেঞ্জামিন রাশ ও রিচার্ড স্টক্টনের বংশধর তিনি। প্রিন্সটন থেকে মহাকাশ প্রকৌশলে ১৯৮৪ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code