লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা

লেখক: Rumie
প্রকাশ: ৫৮ minutes ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের লোহিত সাগর লাগোয়া ইয়ানবু বন্দরের কাছে একটি বাণিজ্যিক জাহাজে ‘অজ্ঞাত বস্তু’ দিয়ে হামলা চালানো হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা (ইউকেএমটিও) বলেছে, ইয়ানবু বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে হামলায় জাহাজটির মূল ডেকে আগুন ধরে যায়। কোম্পানির এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, একটি ট্যাংকার জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে এবং এর ফলে মূল ডেকে আগুন ধরে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইউকেএমটিও বলেছে, ‌‌‘‘কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা ট্যাংকার জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানায় সেটির মূল ডেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমাদের জানিয়েছেন।’’ হামলার পর জাহাজে থাকা সব কর্মী নিরাপদ আছেন বলে জানিয়েছে ইউকেএমটিও। একই সঙ্গে সংস্থাটি বলেছে, জাহাজে আকস্মিক হামলার কারণে পরিবেশের ওপর এর কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি। ব্রিটিশ এই সামুদ্রিক নিরাপত্তা সংস্থা বলেছে, বর্তমানে জাহাজের সব ক্রু নিরাপদ ও অক্ষত আছেন। এছাড়া পরিবেশের ওপর কোনো প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি।’’ সংস্থাটি বলেছে, জরুরি নিরাপত্তামূলক বিভিন্ন পদক্ষেপ সফলভাবে প্রয়োগ করা হয়েছে। ওই এলাকা দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের কথা তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বান জানিয়েছে ইউকেএমটিও। এই কৌশলগত সমুদ্রপথে বেশ কয়েকটি জাহাজকে লক্ষ্যবস্তু করায় সাম্প্রতিক মাসগুলোতে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বারবার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code