সিলেটে ছিনতাই রোধে দ্রুত ব্যবস্থা নিতে  পুলিশ প্রশাসনকে  নির্দেশ দিলেন বাণিজ্যমন্ত্রী  খন্দকার  আব্দুল মুক্তাদির

লেখক: Rumie
প্রকাশ: ৫ মাস আগে

Manual1 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া : সিলেটে একের পর এক ছিনতাই এর ঘটনা ঈদ পূর্ববর্তী জনজীবনে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটে নেটওয়ার্ক বিস্তীর্ণ করেছে অপরাধী চক্র । তারা সুযোগ বুঝে , ছিনতাই চুরি সহ নানা রকম অপরাধ করেই যাচ্ছে।

Manual3 Ad Code

তবে পুলিশ সংগঠিত ছিনতাই এর ঘটনায় জড়িতদের এখনো আনতে পারেনি আইনের আওতায় । এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual2 Ad Code

৬ মার্চ শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমায় খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানা ও টয়লেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ এর কথা জানান।

অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অল্প কয়েকদিনে সিলেটে দুঃখজনভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কোনো কোনোটি দিনের বেলায়ও ঘটেছে। এ ধরনের ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্টভাবে বলছি- জণগণের প্রত্যাশার বিপরীতে এ ধরনের ঘটনা রোধে যা যা করা দরকার তা করতে যাতে কোনো বিলম্ব করা না হয়। আমরা এ ধরনের আর একটা ঘটনারও পুনরাবৃত্তি দেখতে চাই না

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও খোজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি আজমল আলী।

বাণিজ্যমন্ত্রী বলেন , এ ধরনের ঘটনা রোধে সচেতন হতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে খন্দকার মুক্তাদীর বলেন, প্রত্যেকটা পাড়ায় মানুষকে একটু সচেতন থাকতে হবে। সন্দেহজনক কাউকে দেখতে পেলে দ্রুত ৯৯৯ নম্বরে জানাবেন। তাহলে এ ধরনের ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিতে পারবে।

Manual7 Ad Code

Manual5 Ad Code

তিনি বলেন, মারকাজ মসজিদ আমাদের সবার জন্যই বিশেষ করে ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে পবিত্র একটি স্থান। এই মসজিদের উন্নয়ন আমাদের সবার দায়িত্ব। আমি কথা দিয়েছিলাম নির্বাচিত হলে এই মসজিদের উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আব্দুল কাইয়ুম চৌধুরী এখন সিটি কর্পোরেশনের প্রশাসক। আশা করি তাঁর নেতৃত্বে এবং নিবিড় তত্ত্বাবধানে মসজিদের এই প্রকল্প সম্পন্ন হবে। এই মসজিদের যে কোনো প্রয়োজনে আমরা সার্বক্ষণিকভাবে পাশে থাকব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code