মাশরাফির জন্মদিন আজ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্কঃ  বাংলাদেশের ক্রিকেটের অনেক প্রথমের শুরু যার হাত ধরে, যিনি লাল-সবুজের জার্সিতে অনেক সাফল্যের সার্থক রূপকার- সেই মাশরাফি বিন মোর্ত্তজার ৩৮তম জন্মদিন আজ। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলে জন্ম, বেড়ে ওঠা চিত্রা নদীর পাড়েই।

Manual3 Ad Code

কাকতালীয় ব্যাপার হচ্ছে, ম্যাশে ছোটছেলে সাহিল মোর্ত্তজারও আজ জন্মদিন। ২০১৪ সালের ৫ অক্টোবর পৃথিবীর আলো দেখে সাহিল। ভোরের কাগজ পরিবারের পক্ষ থেকে বাবা-ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা এবং শুভকামনা।

Manual3 Ad Code

কারও কাছে ম্যাশ, কারও কাছে আবার তিনি মাশরাফি নামে পরিচিত। নড়াইলের সেই দুরন্ত কিশোর ছেলেটি ছোটবেলা থেকে কৌশিক নামেই সবার কাছে পরিচিত ছিলেন। শৈশব থেকেই ক্রিকেটের প্রতি টান তৈরি হয়।

১৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পন ঘটে মাশরাফির। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টেস্ট ফরম্যাটে ২০০১ সালের ৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ঘটে মাশরাফীর। সেই থেকে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়। টেস্ট ক্রিকেটের অল্প ক’দিন পরই জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ক্রিকেটেও অভিষেক হয়ে যায় তার। এরপর তার সুদীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে রয়েছে অনেক প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প। রয়েছে অনেক না পাওয়ার ব্যর্থতাও। তবে কোটি কোটি মানুষের কাছে মহানায়ক একজনই, আর তিনি হলেন মাশরাফি বিন মোর্ত্তজা।

Manual1 Ad Code

সাতবার পায়ে অপারেশনের জন্য ক্রিকেট ক্যারিয়ার থেকে অনেকগুলো বছর হারিয়ে গিয়েছিল মাশরাফির। তবুও থেমে থাকেননি ‘নড়াইল এক্সপ্রেস’। ক্যারিয়ারে এতো উত্থান-পতনের পরেও ইনজুরি যেন বোলিংয়ে কোনো প্রভাবই ফেলতে পারেনি ম্যাশকে।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। দীর্ঘদিন ধরে দলের বাইরে রয়েছেন তিনি। ২০১৭ সালে টি-টোয়েন্টি থেকে অবসর নিলে ২০২০ সালে জিম্বাবুয়ে সিরিজের পর থেকে ওয়ানডেতেও নেই।

মাশরাফী সবশেষ দেশীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলেছিলেন। এক ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে ৩৫ রানে ৫ উইকেট নেন তিনি। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার প্রত্যাশা থাকলেও বয়স ও দীর্ঘ পরিকল্পনার অজুহাতে তাকে দলের বাইরে রাখা হয়।

Manual4 Ad Code

এরপর অনেকগুলো সিরিজ খেলেছে বাংলাদেশ। সাফল্য, ব্যর্থতা সবই এসেছে কিন্তু তার আর দলে ফেরা হয়নি। তাকে কেন্দ্র করে হয়তো আর কোনো পরিকল্পনা নেই বাংলাদেশ ক্রিকেট দলের। তবে মাঠের ক্রিকেটে নিজেকে আরও কয়েকবছর ধরে রাখতে চান তিনি। সেই কারণে সম্প্রতি ফিটনেস নিয়েও কাজ করছেন। আবারও ক্রিকেটে ফেরা উপলক্ষে নড়াইল-২ আসনের এই এমপি ওজন ঝরিয়েছেন ১০ কেজিরও বেশি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code