শুরুতে জয় পেলে বদলে যাবে বাংলাদেশ: মাশরাফি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘদিন ধরেই পায়ের নিচে মাটি পাচ্ছে না বাংলাদেশ দল। বিশ্বকাপ মঞ্চে নামার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল সাকিব আল হাসানের দল। ওখানেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আগামী ২৪ অক্টোবর বিশ্বকাপ মিশন শুরুর আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্ম-আপে ম্যাচেও হতাশ করেছে বাংলাদেশ। আজ (বুধবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। এই যখন অবস্থা, তখন বিশ্বকাপে সাকিবদের নিয়ে বাজি ধরার লোকের সংখ্যা কম। সাবেক অধিনায়ক মাশরাফি অবশ্য জানালেন একটি জয় পেলেই বদলে যাবে বাংলাদেশ।
আজ (বুধবার) সিলেট স্ট্রাইকার্সের লোগো উন্মোচন অনুষ্ঠানে মাশরাফি দলের প্রতি শুভকামনা জানিয়েছেন, ‘একটা নতুন টুর্নামেন্ট শুরুর আগে আমার মনে হয় সবার মানসিকভাবে ফ্রেশ থাকা উচিত। শুরুর দিকে যদি আমরা একটা-দুটো ম্যাচ জিতে যাই, তাহলে হয়তো মোমেন্টাম ঘুরে যাবে। টি-টোয়েন্টিতে মোমেন্টাম সবকিছু। আমাদের সক্ষমতা আছে, এখন ঠিকমতো প্রয়োগ করতে পারলে ভালো ফল হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code