বিসিবি সভাপতি হচ্ছেন ফারুক

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়নি। তবে জানা গেছে, সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদই সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। মূলত জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে তিনি বোর্ড প্রধানের দায়িত্ব নেবেন। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এমনটাই জানা গেছে।

Manual3 Ad Code

সরকার পতনের পর থেকে আত্মগোপনে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই অবস্থায় স্থবির দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে ক্রিকেটের কার্যক্রম স্বাভাবিক রাখতে নাজমুল হাসান পদ ছাড়তে সম্মত হয়েছেন। কিন্তু তিনি সরে দাঁড়ালেই সমস্যার সমাধান হচ্ছে না। কেননা বিসিবির গঠনতন্ত্রে বোর্ড সভাপতি পদত্যাগ করলে পরবর্তী করণীয় কী, সেই ব্যাপারে কোনও ব্যাখ্যা নেই। তবে যতদূর জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত হয়েই ফারুক বিসিবিতে সভাপতি হিসেবে আসছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code