মুসলিমদের নিয়ে ওবামার মন্তব্য ভণ্ডামি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ‘ভণ্ডামি’ করার অভিযোগ এনেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারতে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ওবামার মন্তব্যের জেরে এ অভিযোগ আনেন ভারতের অর্থমন্ত্রী।

Manual6 Ad Code

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ভারতীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের সময় ওবামা সিএনএনকে বলেছিলেন, ‘হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে মুসলিম সংখ্যালঘুদের সুরক্ষার ইস্যুটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আলোচনার ইস্যুতে থাকা উচিত।

ওবামা বলেছিলেন, মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে ভারতে একসময়ে ভাঙন শুরু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

Manual1 Ad Code

এক সংবাদ সম্মেলনে রবিবার এ বিষয়ে কথা বলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যখন সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে সফর করছেন, তখন ওবামার এমন মন্তব্যে আমি হতবাক হয়েছি।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code