আবারো এল সালভেদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মধ্য আমেরিকার দেশ এল সালভেদরের প্রেসিডেন্ট হলেন নায়িব বুকেলে। তিনি নিজেই এ ঘোষণা দিয়েছেন। ঘোষণায় তিনি দাবি করেছেন, জাতীয় নির্বাচনের ৮৫ শতাংশ ভোট পেয়েছেন তিনি। বুকেলে বলেন, আমরা নির্বাচনের ৮৫ শতাংশ ভোট পেয়েছি। জাতীয় পরিষদের ৬০ আসনের মধ্যে ৫৮টি আমরা পাব। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগেই এক টুইটাবার্তায় (বর্তমানে এক্স) তিনি দাবি করেন, বিশ্বের গণতন্ত্রের ইতিহাসে এটিই সবচেয়ে বড় রেকর্ড। এদিকে আনুষ্ঠানিক ফল প্রকাশের আগেই বুকেলেকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী এলিসিয়া বার্সেনা। ইতিহাসে এর আগে দেশটিতে কোনো প্রেসিডেন্ট পুনরায় নির্বাচিত হননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code