ট্রাম্পকে ক্ষতিপূরণ দিতে পাঁচ কারণে নারাজ বিবিসি

লেখক: Rumie
প্রকাশ: ৯ মাস আগে

Manual6 Ad Code

ইউরোপ ডেস্ক: বিবিসির প্যানোরমা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করা হয়েছে—এমন অভিযোগ ওঠার পর ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যমটি। তবে ওই ঘটনায় ট্রাম্পকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি তারা। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই তথ্যচিত্র প্রচার করা হয়েছিল। ইতিমধ্যে ট্রাম্পের আইনজীবীরা হুমকি দিয়েছেন, বিবিসি যদি অনুষ্ঠানটি প্রত্যাহার না করে, ক্ষমা না চায় ও ক্ষতিপূরণ না দেয়, তবে তারা ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করবে। গত রোববার বিবিসিকে ট্রাম্পের আইনজীবীদের পাঠানো এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়। চিঠিতে শুক্রবার পর্যন্ত সময়ও বেঁধে দেওয়া হয়। এ বিতর্কের জেরে রোববারই বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেন।

Manual3 Ad Code

২০২২ সালে নিউজনাইট অনুষ্ঠানে প্রচারিত ট্রাম্পের ভাষণের আরেকটি একই ধরনের সম্পাদিত অংশ ডেইলি টেলিগ্রাফ প্রকাশ করার কয়েক ঘণ্টা পর ক্ষমা চাওয়ার এ ঘোষণা আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত ‘সংশোধনী ও ব্যাখ্যা’ অংশে বিবিসি জানায়, ট্রাম্পের বক্তব্য সম্পাদনা করা নিয়ে সমালোচনার পর প্যানোরমা অনুষ্ঠান আবার পর্যালোচনা করা হয়েছে। বিবিসি বলেছে, ‘পর্যালোচনায় দেখা গেছে, ট্রাম্পের ভাষণের আলাদা আলাদা অংশ তথ্যচিত্রে জোড়া দেওয়া হয়েছে। তবে আমরা স্বীকার করছি যে সম্পাদনার ফলে অনিচ্ছাকৃতভাবে এমন একটি ধারণা তৈরি হয়েছিল; যেন আমরা ট্রাম্পের একটানা ভাষণ দেখাচ্ছি। প্রকৃতপক্ষে এটি ছিল ভাষণের বিভিন্ন অংশের উদ্ধৃতি। ফলে এমন একটি ভুল ধারণা সৃষ্টি হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সহিংস কর্মকাণ্ডের জন্য সরাসরি আহ্বান জানিয়েছিলেন।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code