প্রতি ডিমে ২ টাকা ৭০ পয়সা লাভ, আড়তদারকে জরিমানা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: প্রতি ডিমে ১০ দিন আগে ২০ পয়সা লাভ করলেও এখন বিক্রি করা হচ্ছে ২ টাকা ৭০ পয়সা লাভে। শনিবার (২০ আগস্ট) সাভার উপজেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় ডিমের আড়তে তদারকিমূলক অভিযান করতে গিয়ে এ তথ্য পান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান। কর্মকর্তারা জানান, অভিযান পরিচালনাকালে ডিম ক্রয়ের ক্যাশ মেমো সংরক্ষণ না করা, বিক্রির ক্যাশ মেমো প্রদান না করা, মূল্য তালিকা না টানানো, ক্রয়মূল্যের ভিত্তিতে নয় বরং চাহিদা অনুযায়ী ডিমের দাম নির্ধারণ করার মতো অসঙ্গতি দেখা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code